কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে গোল মনিকা চাকমা ও আসরসেরা ঋতুপর্ণা চাকমা।
ফাইনালে ৮১ মিনিটে গ্যালারির দর্শকদের স্তব্ধ করে দেন ঋতুপর্ণা। বাঁ প্রান্ত থেকে দূরপাল্লার বুলেট গতির দারুণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করেন।
.png)
চলতি আসরে দুই গোলের বেশি না পেলেও একের পর এক আক্রমণ গড়ে মাঠে ঋতুপর্ণা যেন হয়ে উঠেছিলেন অক্সিজেন। তার প্রতিটি ক্রস যেন ছিল তীর। ম্যাচ অফিসিয়ালরা পারফরম্যান্সকে আতশ কাঁচের নিচে রেখেই তাকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন।