ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হোটেল রুমে আইসোলেশনে লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০, ৩০ অক্টোবর ২০২৪
হোটেল রুমে আইসোলেশনে লিটন
লিটন দাস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষ দ্বিতীয় টেস্টে লিটন দাসকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। বিগত কয়েক বছর ধরেই টেস্ট দলের অন্যতম ভরসা তিনি। প্রথমে ভাবা হয়েছিলো, ইনজুরির কারণে লিটনকে বাদ দেওয়া হয়েছে।

তবে পরে জানা যায়, তীব্র জ্বরের কারণে দল থেকে ভাদ পড়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। লিটনের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। সেখানে তারা জানিয়েছে, ভাইরাল জ্বরের লক্ষণ থাকায় চট্টগ্রাম টেস্টে লিটনের খেলা হচ্ছে না।

লিটনের অবস্থা সম্পর্কে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘২৮ অক্টোবর সন্ধ্যা থেকে লিটনের হাই গ্রেড জ্বর দেখা দেয়। ২৯ অক্টোবর সকালে পরীক্ষা-নিরীক্ষা করে লিটনের জ্বরের ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে সে হোটেল রুমে আইসোলেশনে রয়েছে। তার শরীরে ব্যথা, দুর্বলতা এবং কাশি রয়েছে। যদিও সন্ধ্যার দিকে তার শরীরের তাপমাত্রা কমেছে।’

Advertisement

চট্টগ্রাম টেস্টে লিটনের বদলে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার অভিষেক ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!