ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছাদখোলা বাসে উদযাপনের স্মৃতি মনে করিয়ে যা বললেন সানজিদা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪০, ২৯ অক্টোবর ২০২৪
ছাদখোলা বাসে উদযাপনের স্মৃতি মনে করিয়ে যা বললেন সানজিদা
ছবি: সংগৃহীত

২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের চলমান আসরেও ফাইনালে পৌঁছে গেছে বাঘিনীরা। ফাইনালে নামার আগে সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছেন শিরোপাজয়ী দলের সদস্য সানজিদা আক্তার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সানজিদা। ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিলো প্রথম, আমাদের জন্যও ছিলোও অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিলো, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।

Advertisement

আগেরবার যেটি ছিলো প্রথমবার অর্জনের চেষ্ঠা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।

দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেষণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!