ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৩, ২৭ অক্টোবর ২০২৪
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-লিভারপুল
ছবি: সংগৃহীত

হাইভোল্টেজ ম্যাচে রোববার (২৭ অক্টোবর) আর্সেনালের মুখোমুখি হবে লিভারপুল। প্রতিপক্ষের মাঠ হলেও জয় তুলে নিতে চায় অলরেডরা। আর কঠিন হলেও লিভারপুলের সঙ্গে ব্যবধানে কমাতে সর্বোচ্চ দিয়ে লড়াই করতে প্রস্তুত গানার্সরা।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

গেল মৌসুমে শুরু থেকে দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত আর প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়নি আর্সেনালের। তাদের মতো একই দশা হয়েছিলো লিভারপুলেরও। চলতি মৌসুমেও দু'দলই আছে দারুণ ছন্দে। এবার দুই জায়ান্ট মৌসুমে প্রথমবারের মতো ইপিএলের মঞ্চে লড়বে।

Advertisement

আজকের লড়াই পার্থক্য গড়ে দিতে পারে শিরোপা রেইসে। এ অবস্থায় এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলকে আতিথ্য দেবে আর্সেনাল। মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচে ২১ পয়েন্ট লিভারপুলের। গানার্সদের সঙ্গে পরিসংখ্যানেও এগিয়ে তারা। সব মিলিয়ে ২৪২ বারের দেখায় লিভারপুলের ৯৫ জয়ের বিপরীতে আর্সেনাল জয় পেয়েছে ৮৩ ম্যাচে।

তবে ঘরের মাঠে হালকাভাবে নেয়ার সুযোগ নেই আর্সেনালকে। মৌসুমে শিরোপা দৌড়ে তারাও টিকে আছে বেশ ভালোভাবে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে টেবিলের তৃতীয়স্থানে।

এছাড়া দু'দলের শেষ ৫ ম্যাচে জয়ের পাল্লা ভারি আর্সেনালেরই। গানার্সরা সবশেষ ম্যাচে ঘরের মাঠে লিভারপুলকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। সবমিলিয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!