সভাপতি পদে তাবিথ আউয়ালের জয় ছিল সময়ের ব্যাপার। তিনি ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ক্রীড়া সংগঠক এ এফ এম মিজানুর রহমান পান মাত্র ৫ ভোট।
বাফুফে নির্বাচনে সহ-সভাপতি পদে ১১৫ ভোট পেয়ে মোহাম্মদ নাসের শাহরিয়ার জায়েদি, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ১০৮ ভোট, সাব্বির আহমেদ আরেফ ৯০ ভোট ও ফাহাদ করিম ৮৭ ভোট জয়ী হয়েছেন।
.png)
এছাড়া রুম্মান বিন সাব্বির ৬৬ ও শফিকুল ইসলাম মানিক ৪২ ভোট পেয়ে হেরেছেন।
নিবার রাজধানীর একটি হোটেলে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।
এর আগে, দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে সবমিলিয়ে ২১টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী লড়াই করেন।