ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ, বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ২৫ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ, বিপদে ভারত
ফাইল ছবি

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটির চতুর্থ দিনেই ৭ উইকেটের বড় ব্যবধানে স্বাগতিকদের হারায় প্রোটিয়ারা। টাইগারদের এই হারে বিপদ বেড়েছে ভারতের।

বাংলাদেশের হারে রোহিত শর্মার দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। শুধু ভারত নয়, চাপে পড়েছে অস্ট্রেলিয়াও। 

২১ অক্টোবর মাঠে গড়ানো ম্যাচটির আগে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ছিল ৩৮.৮৯ শতাংশ। জয়ের পর তা হয়েছে ৪৭.৬২। ফলে তারা নিউজিল্যান্ড (৪৪.৪৪) এবং ইংল্যান্ডকে (৪৩.০৬) টপকে চারে উঠে এসেছে। ফাইনালে ওঠার দাবিদার এবার তারাও।

Advertisement

এদিকে ভারত ৬৮.০৬ শতাংশ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে থাকলেও ফাইনালের নিশ্চয়তা নেই। ফাইনালে উঠতে গেলে তাদের বাকি সাতটি টেস্টে অন্তত চারটি জয় এবং একটি ড্র করতে হবে। তাহলে পয়েন্ট শতাংশ হবে ৬৫.৭৯।

সেক্ষেত্রে ফাইনালে জায়গা নিশ্চিত হবে ভারতের। কিন্তু তারা যদি চারটি টেস্ট জেতে এবং একটিও ড্র করতে না পারে তাহলে পয়েন্ট শতাংশ হবে ৬৪.০৪। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি শ্রীলংকার জন্যও ফাইনালের দরজা খুলে যাবে।

দক্ষিণ আফ্রিকা বাকি সব ম্যাচে জিতলে তাদের পয়েন্ট শতাংশ হবে ৬৯.৪৪। অস্ট্রেলিয়া এখন ৬২.৫০ পয়েন্ট শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে। তারা চারটি টেস্ট জিতলে এবং একটি ড্র হলে ৬২.২৮ পয়েন্ট শতাংশে শেষ করবে এবং ফাইনালের দৌড়ে থাকবে।

তবে ফলাফল তাদের পক্ষে না গেলে আরও নীচে নেমে যেতে পারে। ৫৫.৫৬ পয়েন্ট শতাংশ নিয়ে কিছুটা হলেও এই দৌড়ে রয়েছে শ্রীলংকা। বাংলাদেশ ৩০.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!