কিন্তু শেষ পর্যন্ত আর দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের। যদিও ফ্লাইট শিডিউল অনুযায়ী সাকিবের বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ঢাকায় পৌঁছানোর কথা। যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে তার বাংলাদেশে ফেরার কথা ছিল।
সে অনুযায়ী বর্তমানে দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন সাকিব। বিসিবির পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল, সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সাকিব যেন সেখানেই (দুবাইয়ে) অবস্থান করেন। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাকে এই বার্তা দেওয়া হয়।
.png)
অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছেন সাকিব। তবে সেটি দেশে না ফেরার। বিসিবি ও সরকারি পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার স্বার্থে সাকিব যেন এখনই দেশে না ফিরেন।
সাকিবের দুবাইয়ে লম্বা ট্রানজিট। বুধবার দুবাই পৌঁছালেও সেখান থেকে তার ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে। ঢাকায় পৌঁছানোর কথা বৃহস্পতিবার রাত ১১টার পর।
কাজেই আজ বিকেল পর্যন্ত তাকে এমনিতেই দুবাই থাকতে হতো। তবে শেষ পর্যন্ত সাকিবকে দুবাই থেকেই ফেরত যেতে হচ্ছে। নিরাপত্তার কারণেই সাকিবকে দেশে ফিরতে নিষেধ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়স্ত্রক সংস্থাটি।
গত কয়েক দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছেন, দেওয়াললিখন লিখেছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়া হয়, সে দাবি নিয়ে আজকেও একটি পক্ষের স্মারকলিপি নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যাওয়ার কথা।