ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফের বাংলাদেশ স্কোয়াডে ফিরলেন কৃষ্ণা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ১৪ অক্টোবর ২০২৪
সাফের বাংলাদেশ স্কোয়াডে ফিরলেন কৃষ্ণা 
কৃষ্ণা রাণী সরকার

পায়ের গুরুতর চোটে ফুটবল থেকেই হারিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিলেন কৃষ্ণা রাণী সরকার। সাফের শিরোপা জয় নিয়ে যদি লিখতে হয় গৌরবগাঁথা, সাফল্য নিয়ে ইতিহাস, নিশ্চিতভাবেই অধ্যায়টা কৃষ্ণা রাণী সরকারকে ছাড়া অসম্পূর্ণ থাকবে। টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশনে ঘোষিত স্কোয়াডে ফিরলেন এই ফরোয়ার্ড। 

সোমবার বাফুফে ভবনে ঘোষিত হয় ২৩ সদস্যের বাংলাদেশ দল। সাবিনা খাতুনের অধিনায়কত্বে নেপালের মাটিতে হতে যাওয়া আসরে ১০ জন ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন কোচ পিটার জেমস বাটলার।

গতবছর এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা কৃষ্ণা তখনো চোটে ভুগছিলেন। আসরে অংশ নেয়ার আগে তাকে নিয়ে স্কয়ার হাসপাতালে আসা-যাওয়া করেছিলেন নারী দলের তখনকার কোচ সাইফুল বারী টিটু। 

Advertisement

সিঙ্গাপুরের বিপক্ষে প্রায় এক বছর আগে ফিফার দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই অভিজ্ঞ এ ফরোয়ার্ড চোটের কারণে স্কোয়াডে ছিলেন না। সলতি বছর মেয়েদের ফুটবল লিগে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলেন। 

চাইনিজ তাইপের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াডে কৃষ্ণার নাম ছিল না। ঐ সময় জেমস বাটলার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছিলেন ‘সে পূর্ণাঙ্গ ফিট নয়, আন্তর্জাতিক পর্যায়ে আনফিট খেলোয়াড় আমি নিতে পারি না।’ তবে ফিটনেস ফিরে পাওয়া কৃষ্ণাকে সাফের স্কোয়াডে ঠিকই নিলেন বাটলার।  

বাংলাদেশ দল

গোলরক্ষক: ঋতুপর্ণা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার।
ডিফেন্ডার: মাসুরা পারভীন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন নিলা, কোহাতি কিসকু।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানি, মুনকি আক্তার। 
ফরোয়ার্ড: আইরিন খাতুন, মাতসুসিমা সুমাইয়া, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন (অধিনায়ক), তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রাণী সরকার, মোসাম্মৎ সাগরিকা।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!