ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরু হচ্ছে বিপিএলের ড্রাফট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮, ১৪ অক্টোবর ২০২৪
শুরু হচ্ছে বিপিএলের ড্রাফট
বিপিএল লোগো

অল্প কিছুক্ষণ পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার ড্রাফট। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকল আয়োজন শেষে এখন কাঙ্ক্ষিত সেই মুহূর্তের অপেক্ষা।

প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৯৮ দেশি ও ৪৪০ জন বিদেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছে বিসিবি। যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলগুলো।

১৯৮ জন দেশি ক্রিকেটারের মধ্যে ১৮ জন ক্রিকেটার এরই মধ্যে দল পেয়ে গেছেন। বাকি ১৮০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ভর করছে ড্রাফটের উপর।

Advertisement

এবারের ড্রাফটে দেশি ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে একজন ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি ৬০ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।

বিদেশিদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৭০ হাজার, ‘বি’ ৫০ হাজার, ‘সি’ ৩০ হাজার, ‘ডি’ ২৫ হাজার  এবং ‘ই’ ১ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!