তবে নিরাপত্তার প্রশ্নে সাকিবের দেশে ফেরা নিয়ে দেখে দিয়েছে অনিশ্চয়তা। দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। তার দেশে ফিরে অবসর নেয়া ইস্যুতে ইতিবাচক কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
আজ সোমবার মিরপুরে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। এ সময় সাকিবের দেশে ফিরে অবসর নেয়া প্রসঙ্গে ফারুক বলেন, 'হ্যাঁ, সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেয়ার।'
.png)
সাকিবের নিরাপত্তার ইস্যুতে ফারুক বলেন, ‘লিগ্যালটা তো আমি বলতে পারবো না। সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।'
তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারবো।'