ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপ: সম্প্রচার সত্ত্বের ভিত্তিমূল্য ১৭০ মিলিয়ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৬, ৬ অক্টোবর ২০২৪
এশিয়া কাপ: সম্প্রচার সত্ত্বের ভিত্তিমূল্য ১৭০ মিলিয়ন
এশিয়া কাপের ট্রফি

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহাদেশীয় আসর এশিয়া কাপের সম্প্রচার স্বত্বের জন্য ১৭০ মিলিয়ন মার্কিন ডলার ভিত্তিমূল্য নির্ধারণ করেছে। বিশ্বব্যাপী টেলিভিশন, ডিজিটাল এবং অডিও সত্ত্ব বিক্রির জন্য আগামী ১ নভেম্বর নিলাম আয়োজনের সম্ভাবনা রয়েছে।

পুরুষদের এশিয়া কাপ, নারী এশিয়া কাপ, পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, পুরুষদের ইমার্জিং এশিয়া কাপ, নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, এবং নারীদের ইমার্জিং এশিয়া কাপের মতো ইভেন্টগুলোর জন্য অনুষ্ঠিত হবে নিলাম। 

২০২৪ থেকে ২০৩১ সাল সময়কাল পর্যন্ত বিক্রি হবে সম্প্রচার সত্ত্ব। এ সময়ের মাঝে মাঠে গড়াবে পুরুষদের চারটি আসর। এশিয়া কাপের পরবর্তী আসর ২০২৫ সালে ভারতে (টি-২০ ফরম্যাট), এরপর বাংলাদেশ ২০২৭ সালে (ওয়ানডে ফরম্যাট), পাকিস্তানে ২০২৯ সালে (টি-২০ ফরম্যাট) এবং শ্রীলঙ্কায় ২০৩১ সালে (ওয়ানডে ফরম্যাট) হবে।  প্রতিটি সংস্করণে থাকবে ১৩টি ম্যাচ। 

Advertisement

এসিসি ঘোষণা করেছে, ই-নিলামের মাধ্যমে নির্ধারিত হবে কারা পাবে সত্ত্ব। একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়া হিসেবে ই-নিলাম ব্যাপকভাবে গৃহীত হয়েছে। ই-নিলামের আগে আয়োজক হতে আগ্রহী দেশগুলোকে আগামী ৩০ অক্টোবর দুবাইতে তাদের প্রযুক্তিগত দরপত্র জমা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!