ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালের জয়ের রাতে কাঁদলেন কারভাহাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ৬ অক্টোবর ২০২৪
রিয়ালের জয়ের রাতে কাঁদলেন কারভাহাল
স্ট্রেচারে মাঠ ছাড়ার আগে কান্নায় ভেঙে পড়েন দানি কারভাহাল

সান্তিয়াগো বার্নাব্যুতে তখন খেলার অন্তিম মুহূর্ত। যোগ করা সময়ে বল বিপদমুক্ত করতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান দানি কারভাহাল। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই ডিফেন্ডার ব্যথায় কাতরাতে থাকেন। পরে চোখের জলে স্ট্রেচারে মাঠ ছাড়েন।

কারভাহালের কান্নার রাতে অবশ্য জয়ের দেখা পেয়েছে রিয়াল। শনিবার ভিয়ারিয়ালকে ২-০ হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে স্প্যানিশ জায়ান্টরা বার্সেলোনার পাশে বসেছে। এ জয়ের ফলে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে কার্লো আনচেলত্তির দল। এক ম্যাচ কম খেলে বার্সা সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে শীর্ষে আছে।

ম্যাচের ১৪ মিনিটে লুকা মদ্রিচের নিচু ক্রসে বল নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো ভালভার্দে। বিরতির পর ৭৩ মিনিটে ভালভার্দের অ্যাসিস্টে ডানপায়ের দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।

Advertisement

কারভাহালের পাশাপাশি ভিনিসিয়াসকে নিয়েও দুশ্চিন্তায় পড়েছে রিয়াল। কোচ আনচেলত্তি জানিয়েছেন, কাঁধ ও ঘাড়ে অস্বস্তি বোধ করায় তার শারীরিক পরীক্ষা করাতে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!