ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইন্ডিজের টি-২০ স্কোয়াডে নেই রাসেল-পুরানসহ চার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৯, ৫ অক্টোবর ২০২৪
উইন্ডিজের টি-২০ স্কোয়াডে নেই রাসেল-পুরানসহ চার ক্রিকেটার
আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরান

ব্যক্তিগত কারণে শ্রীলংকা সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার এবং আকিল হোসেন। ২০২২ সালে বিশ্বকাপের সময় ফরম্যাটটিতে শেষ ম্যাচ খেলা এভিন লুইস আবারো ডাক পেয়েছেন। ওয়ানডে দলেও রয়েছে তার নাম।

টি-২০ স্কোয়াডে থাকা দুই পেস অলরাউন্ডার টেরেন্স হিন্ডস ও শামার স্প্রিঙ্গার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। চোট থেকে সেরে ওঠায় ফিরেছেন ব্র্যান্ডন কিং। ওয়ানডে স্কোয়াডে থাকা ১৭ বর্ষী জুয়েল অ্যান্ড্রুও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন।

রোভম্যান পাওয়েল টি-২০ দলের নেতৃত্বে থাকবেন, সহ-অধিনায়ক রোস্টন চেজ। ওয়ানডেতে অধিনায়কত্ব সামলাবেন শাই হোপ। তার ডেপুটি থাকবেন আলঝারি জোসেফ। 

Advertisement

ডাম্বুলায় আগামী ১৩,১৫ ও ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-২০ ম্যাচ। এরপর পাল্লেকেলেতে ২০, ২৩ ও ২৬ অক্টোবর ওয়ানডে সিরিজের তিন খেলাগুলো হবে।

ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড:রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, অ্যালিক অ্যাথানাজে, আন্দ্রে ফ্লেচার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আলঝারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মতি, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিংগার।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), আলঝারি জোসেফ (সহ-অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মতি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!