চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস। গত বুধবার ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি। এর কয়েক ঘণ্টা পরই চোট পান জুভেন্টাস ফরোয়ার্ড। লাইপজিগের বিপক্ষে ম্যাচের পরই পায়ে অস্বস্তি বোধ করেন ২৬ বর্ষী ফরোয়ার্ড। পরদিন বিবৃতিতে ইতালিয়ান ক্লাবটি তার চোটের কথা জানায়।
গঞ্জালেসের সেরে উঠতে কতদিন লাগবে এ বিষয়ে কিছু জানায়নি জুভেন্টাস। তবে ধারণা করা হচ্ছে এক মাসের মতো সময় লাগতে পারে। ফলে বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচে তার খেলা হচ্ছে না। তার বদলে আর্জেন্টিনা দলে কে ঢুকবেন, তা এখনো ঘোষণা করেননি স্কালোনি।
.png)
অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচে আগামী ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে। এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে খেলা দুই ম্যাচের একটিতে (কলম্বিয়ার বিপক্ষে) পরাজিত হয় আলবিসেলেস্তে বাহিনী। যা চলতি বছরে তাদের প্রথম হার।