ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তিন ভাইয়ের সঙ্গে কাবুলে বিয়ে করলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৪ অক্টোবর ২০২৪
তিন ভাইয়ের সঙ্গে কাবুলে বিয়ে করলেন রশিদ খান
মোহাম্মদ নবির সঙ্গে ভাইদের নিয়ে ছবি তোলেন রশিদ খান

একই দিনে তিন ভাইকে সঙ্গে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। কাবুলে সম্পন্ন হয়ে বিয়ের আড়ম্বড়পূর্ণ আয়োজন। অনুষ্ঠানে আফগান ক্রিকেট দলের বহু ক্রিকেটার উপস্থিত ছিলেন। 

বিলাসবহুল এক হোটেলে বৃহস্পতিবার বিয়ে করেন আফগানিস্তানের টি-২০ দলের অধিনায়ক। একই দিনে তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লা এবং রাজা খানও বিয়ের পিঁড়িতে বসেন। আফগান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান এ সময় উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের মধ্যে অতিথি হিসেবে হাজির হন মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, মুজিব খান। 

চার ভাইকে এক রকমের পোশাক পরে পশতুন রীতি অনুযায়ী বিয়ে করতে দেখা যায়। সতীর্থদের সঙ্গে ছবিও তোলেন রশিদ। হোটেলের বাইরে বাজি পোড়ানো হয়। বিভিন্ন জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন রশিদ। অনুষ্ঠানের ভিডিও ও ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

Advertisement

২৬ বর্ষী রশিদ চার বছর আগে বলেছিলেন, আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না। বিশ্বকাপ জয় এখনো অধরা থাকলেও নিজের সেই কথার বিপরীতে গিয়ে জীবনের নতুন ইনিংসটা ঠিকই তিনি আরম্ভ করলেন। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!