ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লঙ্কানদের সামনে ব্যাটিংয়ে দিশেহারা পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৯, ৩ অক্টোবর ২০২৪
লঙ্কানদের সামনে ব্যাটিংয়ে দিশেহারা পাকিস্তান
উইকেট পাওয়ার পর লাফিয়ে চামারি আতাপাট্টু সতীর্থের সঙ্গে উদযাপন সারেন

সর্বশেষ তিন দেখায় টি-২০ ফরম্যাটে শ্রীলংকার কাছে হারের স্বাদ পেয়েছিল পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসর শুরুর আগে নবাগত স্কটল্যান্ডের কাছে দলটি বিধ্বস্ত হয়। টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় তারা লঙ্কান মেয়েদের বিপক্ষে ব্যাটিংয়ে বড় স্কোর গড়তে পারেনি।

বৃহস্পতিবার রাতে শারজাহতে ‘এ’ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ১১৬ রানে অলআউট হয়। পাওয়ার প্লের মাঝেই দলীয় ৩২ রানে পাকিস্তানি মেয়েরা ৩ উইকেট হারায়। ব্যাটারদের ক্রিজে আসা-যাওয়ার ঘটনা নিয়মিত দলতে থাকে। একপর্যায়ে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৮৪ রান।

নবম উইকেটে সানা ও নাশরা সান্ধু ২৮ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহ একশ পার করেন। ২০ বলে ৩ চার ও এক ছক্কায় দলের হয়ে ব্যক্তিগত সর্বাধিক ৩০ রান করা সানা স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়লে জুটি ভাঙে। এছাড়া পাঁচ নম্বরে নামা নিদা দার ২৩ রানের ইনিংস খেলেন। 

Advertisement

শ্রীলংকার পক্ষে চার ওভার বোলিং করে চামারি আতাপাট্টু ১৬, সুগান্দিকা কুমারী ১৯ এবং উদেশিকা প্রবোধনী ২০ রান ৩ উইকেট পান। কবিশা দিলহারি এক উইকেট দখল করেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!