বুমরাহর আগের চেয়ে ১৬ রেটিং পয়েন্ট বেড়েছে, বর্তমানে তার মোট রেটিং পয়েন্ট ৮৭০। কানপুরে ৫ উইকেট পাওয়া অশ্বিনের ২ রেটিং পয়েন্ট কমে এখন তা ৮৬৯-এ দাঁড়িয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় প্রবাথ জয়সুরিয়া এক ধাপ এগিয়েছেন। লঙ্কান এই স্পিনার অস্ট্রেলিয়ার নাথান লায়নের সঙ্গে যৌথভাবে র্যাংকিংয়ের সপ্তম স্থানে রয়েছেন।
.png)
ব্যাটিং র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা তৃতীয় স্থানে যশস্বী জয়সওয়াল। বাংলাদেশের বিপক্ষে কানপুরে প্রথম ইনিংস ৫১ বলে ৭২ ও দ্বিতীয় ইনিংসে খেলেন ৪৫ বলে ৫১ রান করেন। তার ৭৯২ রেটিং পয়েন্টটাও ক্যারিয়ারসেরা।
ছয় ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। গলে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলা কামিন্দু মেন্ডিস ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে রয়েছেন।