ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজি কবে ইউরোপীয় শক্তি হবে জানেন না এনরিকে 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ২ অক্টোবর ২০২৪
পিএসজি কবে ইউরোপীয় শক্তি হবে জানেন না এনরিকে 
লুইস এনরিকে

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্সেনালের কাছে ২-০ গোলে হারের পর পিএসজির কোচ লুইস এনরিকে তার দলের মানগত অবস্থান উঁচু পর্যায়ে নেই বলে স্বীকার করেছেন। ফ্রেঞ্চ ক্লাবটিকে ইউরোপীয় শক্তিতে পরিণত করতে কতদিন সময় লাগবে, তা তিনি জানেন না।

ম্যাচের ২০ মিনিটে দোন্নারুম্মার ভুলের কারণে পিছিয়ে পড়ে পিএসজি। বাঁ দিক থেকে লেয়ান্দ্রো ত্রোসারের বাড়ানো ক্রসের ধরন না বুঝেই এগিয়ে যান ইতালিয়ান গোলরক্ষক। সময়মতো বলের কাছে পৌঁছাতে না পারায় কাই হাভার্টজের লাফিয়ে নেওয়া হেড আর ঠেকাতে পারেননি তিনি।   

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ডান দিকের সাইডলাইন থেকে বক্সে সতীর্থদের উদ্দেশ্যে বাঁকানো ফ্রি কিক নেন সাকা। তবে আর্সেনালের খেলোয়াড়রা তো বটেই, এই বলের কাছে আর পৌঁছাতে পারেননি কেউই। সবাইকে ফাঁকি দিয়ে বল ঢুকে যায় সরাসরি জালে।

Advertisement

খেলা শেষের পর সাংবাদিকদের এনরিকে বলেন, ‘আজ আমরা এ ধরনের ম্যাচে প্রয়োজনীয় গুণগত মান থেকে অনেক দূরে ছিলাম। চাপ ও তীব্রতার বিচারে আর্সেনাল অনেক ভালো ছিল। দল দখলে তারা প্রতিটি দ্বৈরথ জিতেছিল।’

‘আপনি যখন মাঠে কোনো দ্বৈরথ জিততে পারবেন না, তখন ইতিবাচক ফলাফলের জন্য খেলা অসম্ভব। তাদের ডিফেন্ডাররা আমাদের আক্রমণভাগের খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেছিল। আমাদের রক্ষণভাগের খেলোয়াড়রা তাদের আক্রমণভাগের কারোর এগিয়ে আসাটা প্রত্যাশাই করেনি। আর্সেনাল খেলায় বেশ ভালো ছিল।’ 

লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের খেলায় জিরোনাকে হারিয়েছিল। কিন্তু লুইস এনরিক বলছেন, আর্সেনাল তার দলের জন্য মানের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। নিজের দলের মানগত অবস্থান নিয়ে তার ছিল স্পষ্ট মন্তব্য। 

‘আমি আমাদের দলের অবস্থান কোন পর্যায়ে, তা সঠিকভাবে এখন মূল্যায়ন করতে পারি না। মৌসুমের শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। উচ্চ পর্যায়ে তারা ছিল আমাদের প্রথম বড় প্রতিদ্বন্দ্বী। আমরা প্রথম মিনিট থেকেই জানতাম তারা আমাদের উপরে চাপ প্রয়োগ করে খেলবে। তারা আক্রমণাত্মক খেলেছে করেছে এবং আমরা সেই চাপের সঙ্গে মানিয়ে নিতে পারিনি।’ 

‘আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ক্লাবটিতে পাঁচ বছর ধরে আছেন। আমি এক বছর দুই মাস ধরে প্যারিসেআছি। জানি না আমরা কোন অবস্থায় আছি। আমার পরিষ্কার ধারণা আছে, কোন অবস্থানে থাকতে চাই। কিন্তু আমি জানি না আমার কতটা সময় লাগবে।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!