নতুন স্থানে একটি সমাধিস্তম্ভ বানিয়ে দেহাবশেষ স্থানান্তর করা হবে। ম্যারাডোনার কন্যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।
দীর্ঘদিন কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের পর পৃথিবীর মায়া ত্যাগ করেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বুয়েনস আয়ার্সে একটি বাসা ভাড়া করে সেখানে তাকে রাখা হয়েছিল।
.png)
অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ম্যারাডোনাকে তার বিছানায় মৃত পাওয়া যায়। হার্ট অ্যাটাকে মারা যান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
ম্যারাডোনার কন্যার চেয়েছিলেন, আর্জেন্টিনার রাজধানীতে ‘এম১০ মেমোরিয়াল’ নামে একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে তাদের বাবার দেহাবশেষ যেন স্থানান্তর করা হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যে আদালত কিংবদন্তির দেহাবশেষ স্থানান্তরের অনুমোদন দিয়েছেন, সেই একই আদালত ম্যারাডোনার মৃত্যুর পেছনে তার চিকিৎসক দলের কোনো ধরনের অবহেলা ছিল কি না, সে বিষয়ে তদন্ত করছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস আয়ার্স টাইমস জানিয়েছে, সান ইসিদ্রোর তিন নম্বর ফৌজদারি আদালতে ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বর্তমানে রাজধানীর বেলা ভিস্তায় সমাহিত আছেন ম্যারাডোনা। পুয়ের্তো মাদেরোয় সমাধিস্তম্ভ বানিয়ে সেখানে তার দেহাবশেষ স্থানান্তর করা হবে।