ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট চ্যাম্পিয়নশিপে শান্তদের অধঃপতন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ১ অক্টোবর ২০২৪
টেস্ট চ্যাম্পিয়নশিপে শান্তদের অধঃপতন
জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হন তাইজুল ইসলাম

দুই দিন আগে শ্রীলংকা সফরে দুই ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের সেই অবস্থান ধরে রাখতে ব্যর্থ নাজমুল হোসেন শান্তর দল।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় পঞ্চম স্থানে থেকে দুই ধাপ নিচে নেমে এখন সাত নম্বরে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ৮ খেলায় ৩ জয়ে তাদের পয়েন্ট ৩৩। দলটির শতকরা পয়েন্ট ৩৪.৩৮ শতাংশ।  

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে শীর্ষস্থানে থাকা ভারতের শতকরা পয়েন্ট ৭৪.২৪ শতাংশ। দশ খেলায় ৮ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮। আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। অজিদের শতকরা পয়েন্ট ৬২.৫০ শতাংশ।

Advertisement

৯ ম্যাচে ৫ জয়ে ৬০ পয়েন্টসহ শতকরা ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আগের তিন নম্বরে রয়েছে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ইংলিশরা ৮১ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪২.১৯। ছয় ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্টসহ শতকরা ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট ঝুলিতে ভরেছে প্রোটিয়ারা। 

এক ধাপ উপরে উঠে ছয় নম্বরে নিউজিল্যান্ড। দলটি ৮ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট পেয়েছে। ব্ল্যাক ক্যাপসদের শতকরা পয়েন্ট ৩৭.৫০ শতাংশ। গত মাসে মাসে টাইগারদের কাছে  হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান সাত খেলায় দুই জয়ে শতকরা  ১৯.০৫ পয়েন্ট নিয়ে আগের আট নম্বর স্থানেই রয়েছে। দলটি ৭ খেলায় ২ জয়ে পেয়েছে ১৬ পয়েন্ট। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়রা শতকরা ১৮.৫২ পয়েন্টের বেশি পায়নি। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!