ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশে যাদের নিয়ে টেস্ট খেলতে আসছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশে যাদের নিয়ে টেস্ট খেলতে আসছে প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার সফর নিয়ে জেগেছিল অনিশ্চয়তা। সেই শঙ্কার মেঘ কাটিয়ে  আগামী ১৬ অক্টোবর ঢাকা আসবে প্রোটিয়ারা। এরই মধ্যে সফরকারীরা জানিয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড।

টেম্বা বাভুমার নেতৃত্বে টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলবে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজের সঙ্গে স্কোয়াডে স্পিন আক্রমণে থাকছেন সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। পেস আক্রমনে অভিজ্ঞ সেনা কাগিসো রাবাদার সঙ্গে রয়েছেন নান্দ্রে বার্গার, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার।

ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে নেই পেসার লুঙ্গি এনগিডি। সিপিএলে খেলা খেলায় আরেক পেসার এনরিখ নর্টজেকে নির্বাচকরা নেননি। প্রোটিয়াদের জার্সিতে ৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেও এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন দলে থাকা ম্যাথু ব্রিটজকে। 

Advertisement

মিরপুরে ২১ অক্টোবর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম  টেস্ট। এরপর চট্টগ্রামে ২৯ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।


দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!