ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গোল পার্থক‍্যে সাফের সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪
গোল পার্থক‍্যে সাফের সেমিতে বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল

ভারতের বিপক্ষে এক গোলের হার দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে দলটির সেমিফাইনালে যাওয়ার আশা ধূসর হয়েছিল। গোল পার্থক‍্যে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট কেটেছে সাইফুল বারি টিটুর শিষ্যরা।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় ভারত। তাতেই বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায়। 

দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট ছিল সমান এক । ভারতের বিপক্ষে বাংলাদেশের চেয়ে বেশি গোলের ব্যবধানে পরাজিত হওয়ায় মালদ্বীপ আসর থেকে ছিটকে গেল।

Advertisement

‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। ‘বি’ গ্রুপে সেরা হওয়ার দৌড়ে আছে ভুটান ও পাকিস্তান, দুই দলের পয়েন্ট ৪ । নেপাল ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!