ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সার জয়ের পর দলের ভাবনার কথা বললেন ইয়ামাল  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪
বার্সার জয়ের পর দলের ভাবনার কথা বললেন ইয়ামাল  
লামিনে ইয়ামাল

জিরোনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করেছে বার্সেলোনা। অনিন্দ্য সুন্দর ফুটবল খেলা লামিনে ইয়ামাল পেয়েছেন জোড়া গোলের দেখা। 

মিউনিসিপাল ডি মন্টিলিভিতে রোববার খেলার ৩০ ও ৩৭ মিনিটে ইয়ামালের লক্ষ্যভেদে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। দানি ওলমো ৪৭ মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান আরো বাড়িয়ে দেন। ৬৪ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন পেদ্রি। 

জিরোনার হয়ে ক্রিস্টিয়ান স্টুয়ানি ৮০ মিনিটে নিশানাভেদ করে ব্যবধান কমান। ছয় মিনিট পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করায় লাল কার্ড দেখেন ফেরান তরেস। এতে বার্সেলোনা দশজনের দলে পরিণত হয়।

Advertisement

ম্যাচ শেষে ১৭ বর্ষী তারকা ইয়ামাল বলেন, জাতীয় দল থেকে ফিরে এসে মানিয়ে নেয়াটা সবসময়ই কঠিন। কিন্তু আজ আমরা খুব ভালো খেলেছিলাম। আমরা এরই মধ্যে পরের ম্যাচ নিয়ে ভাবছি। আমরা যখন নিজেদের ফিরে পাই, তখন কেবল গোল করার কথাই চিন্তা করি।

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের চূড়ায় বার্সেলোনা। সমান ম্যাচে ১১ পয়েন্ট করে পেলেও গোল পার্থক্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!