শোনা যাচ্ছিল, খালেদ মাহমুদ সুজনের শূন্য পদে পরিচালক হতে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তামিম। সে বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন ফারুক।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ী বাংলাদেশ দলের ক্রিকেটাররা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এরপর তাদের সঙ্গে বিসিবি কার্যালয়ে বসেন সভাপতি।
.png)
সেখানে হঠাৎ তামিমের উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দেয়। বাতাসে গুঞ্জন ছিল, পরিচালক থেকে পদত্যাগ করা সুজনের জায়গায় আসার জন্য সভাপতির সঙ্গে দেখা করতে যান তামিম। সে ভূমিকায় ক্রিকেটারদের সঙ্গেও আলোচনায় যুক্ত হন তিনি।
তবে জাতীয় দল থেকে অবসর না নেয়ায় এখনই চাইলে পরিচালক হতে পারবেন না তামিম। তাছাড়া বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আছে বেশ কিছু নিয়মও। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘আপাতত সে খেলোয়াড়। অবসর নিয়েছে নাকি ও?’
বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে ফারুক বলেন, ‘তামিম এসেছিল। আপনারা জানেন প্রেসিডেন্ট হওয়ার পরে খেলোয়াড়দের সঙ্গে ওরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো ওরা এসেছিল দেখা করার জন্য।
আর দ্বিতীয় হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে, বিভিন্ন লিগ ও বিপিএল এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে ঠিকভাবে করতে পারি।’