কলম্বিয়ায় চলমান মেয়েদের যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। নকআউট পর্বে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিলের মেয়েরা।
.png)
অপরদিকে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা। জার্মানির মেয়েদের কাছে ৫-১ গোলে হেরেছে মেসি-ডি মারিয়াদের দেশের মেয়েরা।
এই জয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে জার্মানি। যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।