ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারাগুয়ের বিপক্ষে যে একাদশে নামতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:০২, ১০ সেপ্টেম্বর ২০২৪
প্যারাগুয়ের বিপক্ষে যে একাদশে নামতে পারে ব্রাজিল
ফাইল ছবি

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা স্বস্তিতে নেই ব্রাজিল। চার ম্যাচ পর ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে হলে দলটির ভুল করা যাবে না পরবর্তী ম্যাচগুলোতেও।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় চ্যাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। দলটির বিপক্ষে পূর্ণ পয়েন্ট তুলে নিতে অনেক হিসেব-নিকেশ করেই একাদশ সাজাতে হচ্ছে কোচ দরিভাল জুনিয়রকে।

বেশ কিছুদিন ধরেই চেনা ছন্দে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরির ধকল কাটিয়ে না ওঠা নেইমার জুনিয়রের সঙ্গে মাঝমাঠের প্রাণ ক্যাসেমিরোর অনুপস্থিতিতে ভঙ্গুর অবস্থা সেলেসাওদের। এছাড়া ইনজুরির কবলে এডার মিলিতাও, পেদ্রো, স্যাভিনিওরা।

Advertisement

তার ওপর রিয়াল মাদ্রিদের হয়ে দ্যুতি ছড়ানো ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলের জার্সিতে নিষ্প্রভ। নিষেধাজ্ঞা কাটলেও বিশ্রামে রাখা হয়েছে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনহাকে। দলে থাকা বাকিরা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না।

বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচে মাত্র ৩ জয়ে টেবিলের চারে থাকা ব্রাজিলের নজর আপাতত তাই পূর্ণ পয়েন্ট তুলে নেয়া। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের একাদশে আসতে পারে এক পরিবর্তন। লুইস হেনরিকের জায়গায় শুরুর একাদশে খেলতে পারেন এনড্রিক।

এ ম্যাচের ফরম্যাশনেও আসতে পারে পরিবর্তন। রদ্রিগোকে রাইট উইংয়ে রেখে সেন্টার ফরোয়ার্ডে আনা হতে পারে এনড্রিককে। সেক্ষেত্রে ম্যাচের ফরম্যাশন হবে ৪-৩-২-১। ইকুয়েডরের বিপক্ষে যেটি ছিল ৪-২-৩-১।

গোলরক্ষকের দায়িত্বে আলিসন বেকার, রক্ষণে থাকবেন দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, গুইলেরমে অ্যারানা। মাঝমাঠের দায়িত্বে থাকবেন লুকাস পাকুয়েতা, আন্দ্রে ও ব্রুনো গুইমারেস। লেফট উইংয়ে ভিনি আর রাইট উইংয়ে রদ্রিগো। স্ট্রাইকার পজিশনে খেলবেন এনড্রিক।

এক নজরে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: আলিসন বেকার; দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, গুইলেরমে অ্যারানা; লুকাস পাকুয়েতা, আন্দ্রে ও ব্রুনো গুইমারেস; ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো; এনড্রিক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!