গত শুক্রবার চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। ঐ ম্যাচে গোল পাওয়া ম্যাক অ্যালিস্টার পায়ের অ্যাডাক্টর পেশিতে অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন। চিলির এক খেলোয়াড়ের কড়া ট্যাকেলে গোড়ালির ইনজুরিতে পড়েন গঞ্জালেস।
আলাদা অনুশীলনের পর দলের সঙ্গে যোগ দিলেও ম্যাক অ্যালিস্টার এবং গঞ্জালেস আঘাতের স্থানে অস্বস্তি বোধ করেন। একাধিক আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, গঞ্জালেসের কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলা অসম্ভব। সেক্ষেত্রে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকবেন গার্নাচো।
.png)
ম্যাক অ্যালিস্টার শুরুর একাদশে না থাকলে তার বিকল্প হিসেবে লো সেলসোকে বিবেচনায় নেয়া হয়েছিল। কিন্তু দুজনের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় লিয়ান্দ্রো পেরেদেসকে মাঠে নামাতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় বুধবার মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় নেস্টর লরেঞ্জোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।