ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
উইলিয়ামসনের ভাষ্য 

রেকর্ড ভাঙতে থাকবে ‘অসাধারণ’ রুট 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৪
রেকর্ড ভাঙতে থাকবে ‘অসাধারণ’ রুট 
জো রুট

জো রুটের ভক্ত হিসেবে নিজেকে দাবি করলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন। সাবেক কিউই অধিনায়কের বিশ্বাস, ইংলিশ ব্যাটার আরো অনেক রেকর্ড ভাঙবেন।

উইলিয়ামসন, ভারতের বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের পাশাপাশি বর্তমান প্রজন্মের সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন রুট। নিউজিল্যান্ডের প্রয়াত কিংবদন্তি মার্টিন ক্রো এই চার ক্রিকেটারকে ফ্যাব ফোর বলে অভিহিত করেছিলেন।

লর্ডস টেস্টে শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংসে শতরানসহ পাঁচটি হোম টেস্টে তিনটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতক হাঁকিয়ে সাম্প্রতিককালে রুট দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার প্রশংসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উইলিয়ামসন বলেন, ‘রুট অসাধারণ এবং আমি অবশ্যই তার একজন বড় ভক্ত।’

Advertisement

কোহলি ও স্মিথের কথা উল্লেখ করে তার ভাষ্য, ‘আমি শুধু রুটকেই নয়, অবশ্যই অন্যদের খেলা দেখাটাও উপভোগ করেছি। তারা আশ্চর্যজনক খেলোয়াড়, যারা খেলাটিকে একটি বড় ধাপে এগিয়ে নিয়ে গেছেন।’

বর্তমানে অবশ্য কোহলি ও স্মিথের পড়তি ফর্মের বিপরীতে রানের মধ্যে রয়েছেন রুট। তিনি টেস্টে ৩৪তম শতক হাঁকিয়ে অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে রেকর্ড সেঞ্চুরির মালিক হয়েছেন। ১২,৩৯০ রান নিয়ে সর্বকালের রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। ২০১৩ সালে অবসরে যাওয়া কিংবদন্তী শচীন টেনডুল্কার ২০০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৫১ সেঞ্চুরিসহ ১৫,৯২১ রান করে তালিকার শীর্ষে।

উইলিয়ামসন আরো বলেন, ‘মাত্র ৩৩ বছর বয়সী রুট ১৪৬ টেস্ট খেলেছেন। তার টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছরগুলোতে তিনি কী অর্জন করতে পারেন, সেদিকে অনেক মনোযোগ রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!