টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্যের সুরেই কথা বলেছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। সফরকারীদের নিয়ে বলেছিলেন, ‘শুধু বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে। এছাড়া, তুলনার কোনো সুযোগই নেই। পাকিস্তান ঘরের মাঠে অনেক সুবিধা পাবে। পাকিস্তান আগে কতবারই তো বাংলাদেশকে হারিয়েছে।’
পরের ঘটনা সবারই জানা। প্রথম টেস্টে ১০ উইকেট ও পরেরটিকে ৬ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। অতীত পরিসংখ্যান পাল্টে দিয়ে নাজমুল হোসেন শান্তর দলকে সবার করছে সমীহ।
.png)
বর্তমানে কোচিংকে ক্যারিয়ার হিসেবে চালিয়ে যাওয়া বাসিতের কথার সুরের এসেছে পরিবর্তন। স্বাগতিক দলের বর্তমান পরিস্থিতি বোঝাতে তিনি বাংলাদেশকে আয়না হিসেবে উল্লেখের পাশাপাশি পাকিস্তানের মানুষ ক্রিকেটকে ঘৃণা করতে শুরু করেছে বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমরা কোন অবস্থায় রয়েছি, সেটা আয়নায় দেখিয়েছে বাংলাদেশ দেখিয়েছে। গতানুগতিকভাবে জয়-পরাজয় খেলার অংশ। কিন্তু এটা একটি ভূমিকম্পের ধাক্কা।
এদিকে, আগের মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের খোঁচার মুখে পড়েন বাসিত আলী। দ্বিতীয় টেস্ট শেষের পূর্বে তাদের মন্তব্য ছিল, ‘বাসিত ভাই, আপনি কোথায়? বাংলাদেশ তো জিতে যাচ্ছে।’