ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

মুশফিকের রেকর্ড ভাঙলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৪
মুশফিকের রেকর্ড ভাঙলেন লিটন
লিটন দাস

ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিশ্বরেকর্ড জুটি গড়ে আলোচনার কেন্দ্রে লিটন দাস। উইকেটের পেছনেও তিনি গড়লেন আরেকটি রেকর্ড। কোনো একটি টেস্ট সিরিজে তিনি এখন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বাধিক ডিসমিসালের মালিক।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে লিটনের  ডিসমিসাল মোট ১২টি। এর মাঝে তিনি ৮টি ক্যাচ নেয়ার পাশাপাশি ৪টি স্টাম্পিং করেন ।দশ বছর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে মুশফিক রহিমের নামের পাশে ছিল ১১ ডিসমিসাল। এত দিনের টিকে থাকা রেকর্ড লিটন ভাঙলেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ডিসমিসালের বিশ্বরেকর্ড দখলে রেখেছেন কামরান আকমল। পাকিস্তানি উইকেটরক্ষক ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬টি ডিসমিসাল (১৫ ক্যাচ ও একটি স্টাম্পিং) করেছিলেন।

রাওয়ালপিন্ডি টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর মিরাজের সঙ্গে লিটন দাসের বিশ্বরেকর্ড জুটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাত্র ২৬ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়া সপ্তম উইকেটে তারা ১৬৫ রানের জুটি গড়েন ১৩৮ রানের নান্দনিক ইনিংস খেলেন লিটন।

ডেইলি-বাংলাদেশ/শুভ/এএল
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!