রাওয়ালপিন্ডিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ১২৬ রান। প্রথম ইনিংসে ২৭৪ রান করা পাকিস্তানের চাইতে এখনো ১৪৮ রানে পিছিয়ে টাইগাররা।
বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামা বাংলাদেশ সকালের প্রথম ১০ ওভারের মাঝেই হারায় ছয় উইকেট। রান যোগ করতে পারে মাত্র ১৬। এ অবস্থায় নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অল আউট হওয়ার আগের রেকর্ড ভাঙার স্বপ্ন চোখ রাঙাচ্ছিল টাইগারদের।
.png)
তবে সেখান থেকে দলের হাল ধরেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শুরুটা ধরে খেললেও খারাপ বল বাউন্ডারির বাইরে পাঠাতে দ্বিধাবোধ করেননি তারা। দুজনের শক্ত জুটি শতক পূরণের সঙ্গে সঙ্গে ফলো অন এড়ায় বাংলাদেশ। ফলে স্বস্তিতে ফিরেছে দল।
লিটন ও মিরাজ দুজনই ফিফটির অপেক্ষায় আছেন। এ দুই ব্যাটার যথাক্রমে ৪৮ ও ৪৭ রানে ব্যাট করছেন।