ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিসিবির অভিনন্দন বার্তা পেল সাফ চ্যাম্পিয়নরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫, ২৯ আগস্ট ২০২৪
বিসিবির অভিনন্দন বার্তা পেল সাফ চ্যাম্পিয়নরা
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সাফল্যকে অত্যন্ত গর্বের সঙ্গে ক্রিকেটের অভিভাবক সংস্থা উদযাপন করছে বলে জানানো হয়।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , পুরো টুর্নামেন্টে দলের ব্যতিক্রমী পারফরম্যান্স আমাদের জাতির জন্য অনেক সম্মান বয়ে এনেছে। আমরা সকল খেলোয়াড়,কোচ এবং ম্যানেজমেন্টকে তাদের প্রচেষ্টা এবং অবদানের জন্য অভিনন্দন জানাই।

ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন, আমাদের অনূর্ধ্ব-২০ ফুটবল দল তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিভা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল হয়ে উঠেছে। এই জয় আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। আমরা এই কৃতিত্ব উদযাপনে সমগ্র জাতির সঙ্গে যোগ দেই এবং ভবিষ্যতে আরো অনেক সাফল্যের জন্য অপেক্ষা করছি।

Advertisement

বাংলাদেশের সাফল্যের পাল্লাটা সাফের বয়সভিত্তিক আসরে বেশ ভারি। তবে ছেলেদের অনূর্ধ্ব-২০ পর্যায়ে কিছুতেই পাওয়া যাচ্ছিল না ট্রফির ছোঁয়া। টানা তিনবার ফাইনালে গিয়ে ট্রফি উঁচিয়ে না ধরার বেদনা ছিল সঙ্গী।  এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি। বুধবার আনফা কমপ্লেক্সে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!