ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরো দুই-তিন বছর খেলবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ২৮ আগস্ট ২০২৪
আরো দুই-তিন বছর খেলবেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। সবার মনে প্রশ্ন, কবে ফুটবলকে বিদায় জানাবেন তিনি? আল নাসর ছাড়ার জল্পনার মাঝে সেই বিষয়ে মুখ খুললেন সিআর সেভেন।

চলতি মৌসুমের শুরু থেকেই সৌদি আরবের ক্লাবে রোনালদো আর থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছে। আল নাসরে নিজের ভবিষ্যৎ স্পষ্ট করে দিয়েছেন তিনি। রোনালদো বলেন, আমি হয়তো আরো দুই বা তিন বছর খেলব। তবে আমি আল নাসরে খেলেই অবসর নেব।

ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যতের কথা জানালেও দেশের হয়ে কত দিন খেলবেন, তা নিয়ে কিছু স্পষ্ট করেননি রোনালদো। তিনি বলেন, জাতীয় দল থেকে অবসর নেয়ার আগে কাউকে জানাব না। আমার মন যে দিন বলবে, সে দিন ছেড়ে দেব।

Advertisement

রোনালদো আরো বলেন, এই ক্লাবে, এই দেশে খেলতে আমার ভাল লাগে। তাই এখানেই খেলা চালিয়ে যাব। এখন আমি সামনের দিকে তাকাতে চাই। খুব তাড়াতাড়ি নেশন্স লিগের খেলা আছে। সেটা নিয়েই আপাতত ভাবছি।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পরে চলতি বছর ইউরো কাপেও বিশেষ ভাল খেলতে পারেননি রোনালদো। পর্তুগালও সাফল্য পায়নি। তবে ক্লাব ফুটবলে আন নাসরের হয়ে ভাল খেলছেন তিনি।

এখন পর্যন্ত সৌদির ক্লাবে ৬৭টি ম্যাচ খেলে ৬১টি গোল করেছেন রোনালদো। ১৬টি অ্যাসিস্ট রয়েছে। তবুও নাসরকে কোনো ট্রফি জেতাতে পারেননি সিআর সেভেন। আপাতত সেই লক্ষ্য নিয়েই নতুন মৌসুম শুরু করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!