পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, দল নির্বাচন করতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেস বা এআইয়ের ব্যবহার করতে চান তারা। বিশেষ করে ক্রিকেটারদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্লেষণেও এআই ব্যবহার করার কথা ভাবছেন তিনি।
গণমাধ্যমকে নাকভি বলেন, ‘সমস্যা হচ্ছে নির্বাচক কমিটির কাছে এমন কোনো পুল নেই যেখান থেকে তারা প্লেয়ার বেছে নিতে পারবেন। আমাদের সমস্যাগুলো মেটাতে হবে। কিন্তু আমরা যখন সেটাকে মেটাতে চাইছি তখন দেখছি আমাদের কাছে সব প্লেয়ারের তথ্য নেই। এটার জন্য আমাদের কিছু টুল লাগবে।’
.png)
নাকভি জানিয়েছেন, তাদের কাছে সর্বোচ্চ ১৫০ জন ক্রিকেটারের তথ্য রয়েছে। এর মধ্যে থেকেই বিভিন্ন দলের জন্য ক্রিকেটার বাছাই করতে হয়। অনেক সময়ই প্রতিভা থাকা স্বত্বেও নির্বাচকদের নজর এড়িয়ে যান অনেকে। এই সমস্যা কাটিয়ে উঠতেই প্রযুক্তির ব্যবহার করতে চান তিনি।
পিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে এমন কিছু প্লেয়ার আছেন যাদের কোনো রেকর্ড নেই। আমাদের কাছে ১৫০ জন প্লেয়ারের তথ্য আছে। আমরা কোনো প্লেয়ারকে বাদ দিতে ততক্ষণ পারব না যতক্ষণ আমাদের কাছে তার বিকল্প প্লেয়ার থাকছে।’
তিনি আরো বলেন, ‘যেই ১৫০ জন প্লেয়ারকে বেছে নেয়া হয়েছে তাদের মধ্যে থেকে ৮০% বেছে নেবে এআই আর বাকিটা নির্বাচকরা। যদি কোনো মানুষ পরিবর্তন করে তাহলে প্রশ্ন উঠবে। কিন্তু এআই করে পুরো তথ্য দেখে, বিচার করে প্লেয়ার বাছবে।’