প্রতিটি উইকেটই ছিল গুরুত্বপূর্ণ। প্রথমটি ওপেনার আবদুল্লাহ শফিকের। এরপর ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে। সবশেষে নিয়েছেন নাসিম শাহর উইকেট। এমন দুর্দান্ত পারফরম্যান্স করা সাকিব ম্যাচটি খেলতে নামেন হত্যা মামলার আসামি হয়ে। অবশ্য খেলার মাঠে মামলার কোনো প্রভাবই যেন পড়তে দেননি সাকিব।
গত জুলাইয়ে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিবকে। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই বাংলাদেশের এই পোস্টার বয় দেশের বাইরে ছিলেন।
.png)
অনেকেই সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করছেন। সাকিবের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থরা। সতীর্থের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সেখানে শান্ত লেখেন, সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!