ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিজওয়ানের বন্যার্তদের অনুদান দিতে অনুরোধ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১, ২৫ আগস্ট ২০২৪
রিজওয়ানের বন্যার্তদের অনুদান দিতে অনুরোধ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ভয়াবহ বন্যায় পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমির পাশাপাশি তলিয়ে গেছে রাস্তা ও রেলপথ। বন্যাকবলিত অন্তত ৪২ লাখ মানুষ। দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১৩ জেলায় বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে  নানা শ্রেণির মানুষ ও প্রতিষ্ঠান। পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ফেসবুকে পোস্টে সবাইকে বন্যাদুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা রিজওয়ান নিজের এক্স হ্যান্ডলে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সহনশীল জনগণের সঙ্গে আমার  চিন্তা ও প্রার্থনা রয়েছে। কারণ তারা এই বিধ্বংসী বন্যার প্রভাব সহ্য করছে। ’

‘আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে সহায়তার জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি।’

Advertisement

বন্যাকবলিতদের উদ্ধার, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে মিলেছে অভূতপূর্ব সাড়া। নানা বয়সের শ্রেণি-পেশার মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসবের অনেক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!