শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে কোনো রান না করেই ফেরেন বাংলাদেশি ব্যাটার হাসান মাহমুদ। এরপরই শাহিন আফ্রিদির সেই ভিন্ন মাত্রার উদযাপনের সাক্ষী হয় দর্শকরা। পরে তিনি অর্ধশতক হাঁকানো মেহেদী হাসান মিরাজের উইকেটও তুলে নেন। বাংলাদেশের প্রথম ইনিংসে শাহিন আফ্রিদি ৩০ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে ২ উইকেট পান।
২৪ বর্ষী ক্রিকেটারের স্ত্রী আনশা আফ্রিদির কোলজুড়ে আসা প্রথম সন্তানের নাম আগেই নির্ধারিত ছিল। পুত্রসন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার শাহিন আফ্রিদি।
.png)
সন্তানের জন্মের কারণে শাহিন আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নাও থাকতে পারেন বলে গুঞ্জন ছিল। বিরতি নেয়ার সুযোগ থাকলেও তিনি বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে খেলার সিদ্ধান্ত নেন।