ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বন্যার্তদের পাশে দাঁড়াতে ক্রিকেটারদের বার্তা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ২৩ আগস্ট ২০২৪
বন্যার্তদের পাশে দাঁড়াতে ক্রিকেটারদের বার্তা
বন্যাকবলিত অনেক মানুষকে উদ্ধারে চলছে তৎপরতা

বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। ১৩ জেলায় বন্যাকবলিত অন্তত ৪২ লাখ মানুষ। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয়কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।

দেশের সংকটকালীন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সকলকে বিশেষ বার্তা দিচ্ছেন ক্রিকেটাররা। সকলকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

পেসার তাসকিন আহমেদ লিখেছেন,আসসালামু আলাইকুম। দূর পাকিস্তানে বসেও ফেনীর বানভাসি মানুষের আর্তনাদ আমাকে ব্যথিত করছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি তাদের পাশে থাকার। এই মুহুর্তে আমাদের একটা স্বেচ্ছাসেবী টিম ফেনীতে অবস্থান করছে। পানিবন্দী শত শত পরিবারকে উদ্ধার করতে  তাদের প্রয়োজন স্পিডবোট,ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা। 

Advertisement

আপনাদের কাছে অনুরোধ অন্তত একটা বোট তাদের জন্য ম্যানেজ করে দেন,যার সম্পূর্ণ খরচ আমাদের টিম বহন করতে প্রস্তুত। দয়া করে ফেসবুকে ভেসে বেড়ানো নাম্বারগুলো কপি করে দিবে ননা,সেগুলোর অধিকাংশই বুকড হয়ে গেছে। যদি ঢাকা,চট্টগ্রাম বা আশপাশের কোথাও থেকেও কেউ ব্যাবস্থা করে দিতে পারেন,তবে আমরা নিজ দায়িত্বে নিয়ে এসে আবার পৌঁছে দিবো। অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন: 01710-172025 (মামুন) |

মুশফিকুর রহিম লিখেছেন, সাম্প্রতিক বন্যায় আমার দেশের মানুষের কষ্ট দেখে গভীরভাবে উদ্বিগ্ন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এবং সবাইকে অনুরোধ করছি সাহায্য করতে, যাতে বিপর্যস্ত মানুষদের সহায়তা করতে পারি। আমাদের নিজেদের মানুষের পাশে দাঁড়ানো খুব জরুরি।

এনামুল হক বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, দেশের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি। পুরা ফেনী তলিয়ে গেছে। ইলেক্ট্রিসিটি , মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবে না। বন্যার্ত মানুষের আর্তনাদ দেখে নিজেকে কোনভাবেই শান্ত রাখতে পারছি না। এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা অচিরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার একে অপরকে সহযোগিতা করা৷ আল্লাহ সবাইকে হেফাজত করুক। 

পেসার শরীফুল ইসলাম পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে লিখেছেন, ‘রাব্বানাকশিফ আন্নাল আজা–বা ইন্না-মুমিনুন।’ ‘হে আমাদের রব, আমাদের থেকে আজাব দূর করুন; নিশ্চয় আমরা মুমিন হব।’ [সুরা আদ-দুখান: ১২] ‘হে আল্লাহ, বন্যাকবলিত মানুষের প্রতি সহায় হোন, আমিন।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!