ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই সেঞ্চুরিতে রান পাহাড়ের পথে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৩, ২২ আগস্ট ২০২৪
দুই সেঞ্চুরিতে রান পাহাড়ের পথে পাকিস্তান
মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল

কতটা সময় পাড়ি দিলে পরে উইকেট পাওয়া যায়? রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশি বোলাররা মানসিকভাবে হয়তো এমন কথাই ভাবছেন। মোহাম্মদ রিজওয়ানের পর সৌদ শাকিলও পেয়েছেন সেঞ্চুরির দেখা। দলীয় স্কোরটাকে তিনশ'র উপরে নিয়েছে পাকিস্তান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩১৭ রান। সৌদ শাকিল ১১৩ ও মোহাম্মদ রিজওয়ান ১১৯ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।

চার উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। শুরু থেকেই দেখে খেলছিলেন শাকিল। অন্যপ্রান্তে আক্রমণাত্মক ছিলন রিজওয়ান। দুজনে প্রথম সেশনে যোগ করেন ৯৮ রান।

Advertisement

দ্বিতীয় সেশনের শুরুর দিকেই সেঞ্চুরি পূরণ করেন রিজওয়ান। সাকিব আল হাসানকে বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান তিনি। অন্যপ্রান্তে শাকিলও আছেন তিন অঙ্কের ঘরে পৌঁছার অপেক্ষায়।

এর আগে বুধবার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৬ রানের ভেতর পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল টিম টাইগার্স। যদিও পরে সেটা ধরে রাখতে পারেনি তারা।

সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ফিফটিতে স্বাগতিকরা চাপ সামলে নেয়। শতরানের জুটি গড়ে সাইম ৫৬ করে ফিরলেও দিনের বাকি সময় ভালোভাবেই পাড়ি দেন শাকিল ও রিজওয়ান। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!