ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিকের সামনে ১৫ হাজার আর তাইজুলের সামনে ২০০

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৬, ২১ আগস্ট ২০২৪
মুশফিকের সামনে ১৫ হাজার আর তাইজুলের সামনে ২০০
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পাকিস্তানে। বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা।

এই টেস্টেই ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করতে পারেন বাংলাদেশ দুই ক্রিকেটার। তারা হচ্ছেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা শুরু ২০০০ সাল থেকে। দীর্ঘ দুই যুগের এই যাত্রায় এখন পর্যন্ত মাত্র একজন বোলার ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ২৩৭ উইকেট নিয়ে সাকিব আল হাসান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

Advertisement

তবে পাকিস্তানের বিপক্ষে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৯৫ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।

এদিকে ব্যক্তিগত মাইলফলকের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রান করতে মুশফিকের দরকার আর মাত্র ৩২ রান।

এদিকে টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা মোটেও ভালো নয়। এখন পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। তার মধ্যে একটি ড্র ও বাকি ১২ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!