এস্তাদি মায়োর্কা সন মোইক্স স্টেডিয়ামে ম্যাচে প্রায় ৬৭ শতাংশ সময় রিয়ালের কাছে বলের নিয়ন্ত্রণ ছিল। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকাবহুল দলটি প্রাধান্য বিস্তার করেও জয় তুলতে পারেনি।
গ্যালাক্টিকোরা অবশ্য ১৩ মিনিটেই লিড পেয়েছিল। ভিনিসিয়ুসের অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের শটে বল জালে জড়ান রদ্রিগো। বিরতির পর ৫৩ মিনিটে দানি রদ্রিগেজের কর্নার কিকে পাওয়া বলে হেডে লক্ষ্যভেদ করেন ভেদাত মুরিকী। সমতায় ফেরে মায়োর্কা।
.png)
খেলার বাকি সময় রিয়াল গোলের চেষ্টা করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজার আগে মুরিকীকে বাজেভাবে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি।