ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের ভেন্যু পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ১৭ আগস্ট ২০২৪
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের ভেন্যু পরিবর্তন
ফাইল ছবি

নেপালে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। অনিবার্য কারণবসত গ্রুপপর্বের ম্যাচগুলো আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকস্মিকভাবে ভেন্যু পরিবর্তনের খবর জানানো হয়। তবে দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের স্থান দশরথ রঙ্গশালা স্টেডিয়ামই রাখা হয়েছে।

সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও শ্রীলংকা। ‘বি’গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটান। আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

Advertisement

১৮ আগস্ট শ্রীলংকা ও নেপাল ম্যাচ দিয়ে আসর গড়াবে। ২০ আগস্ট শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট তাদের প্রতিপক্ষ নেপাল।

ম্যাচ দুটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে মাঠে গড়াবে। প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ২৫ ও ২৬ আগস্ট। ফাইনালের লড়াইটা ২৮ আগস্ট, ম্যাচ শুরুর সময় বিকেল ৫টা ৪৫ মিনিট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!