শনিবার অংশগ্রহণকারী দলগুলো কাঠমান্ডুতে সংবাদ সম্মেলনে হাজির হয়। এতে ছয় দলের অধিনায়ক ও কোচরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কোচ মারুফুল বলেন, আসলে আমাদের এই দলের অনেকে দুই মাস আগে তাদের লিগ খেলা শেষ করেছে। এই দুই মাস তারা কোনো অনুশীলনে ছিল না। যেহেতু আমি দুই সপ্তাহ হাতে পেয়েছি। তাদের ফিটনেস এবং টেকনিক্যাল বিষয়গুলোতে তাই আমার বেশি নজর ছিল। কারণ জানি আমার দেশে যারা ফুটবল ভালোবাসেন, ফুটবল দেখেন। আশা আছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে। সেই দিকটা মাথায় নিয়েই আমি দুইটা দিকে নজর দিয়েছি।
.png)
তারপরেও আমার সমস্ত মেধা কাজে লাগিয়ে তাদের ফিটনেস ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি। যেহেতু তারা সবাই মোটামুটি অভিজ্ঞ খেলোয়াড়, তাদের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ঘষামাজা করলে হয়তো এই টুর্নামেন্টের জন্য ফিট করবে। সবার প্রত্যাশা এই দলটা ফাইনাল খেলুক এবং চ্যাম্পিয়ন হোক। সবকিছু ঠিক থাকলে ভালো খেলবো এবং চ্যাম্পিয়ন হতে পারবো।
জাতীয় দলের হয়ে এরই মধ্যে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের অভিষেক হয়েছে। অনূর্ধ্ব-২০ দলের অধিনায়কত্ব পাওয়া এই ফুটবলার জানান, স্কোয়াডে থাকা খেলোয়াড়রা সবাই সুস্থ আছেন। জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক, আন্তর্জাতিক অঙ্গনে খেলাটা চাপ বলেই মনে করেন।
তিনি বলেন, গত দুই সপ্তাহ দেশে আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। দেশবাসীর প্রত্যাশা আছে, আমরা যাতে এখান থেকে ভালো ফল নিয়ে দেশে ফিরতে পারি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক, চাপ কম নাকি বেশি এটা বলা যাবে না। আমি মনে করি চাপটা একটু কম থাকবে।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ২৩ ফুটবলার, কোচিং স্টাফ ও বাফুফে কর্মকর্তা মিলিয়ে ৩০ জনকে ঢাকা ছাড়ে ফ্যটবল দল। সাফে ‘এ’গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও শ্রীলংকা। ‘বি’গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটান। আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
১৮ আগস্ট শ্রীলংকা ও নেপাল ম্যাচ দিয়ে আসর গড়াবে। ২০ আগস্ট শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট তাদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ দুটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে মাঠে গড়াবে।
প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ২৫ ও ২৬ আগস্ট। ফাইনালের লড়াইটা ২৮ আগস্ট, ম্যাচ শুরুর সময় বিকেল ৫টা ৪৫ মিনিট। সবগুলো ম্যাচের ভেন্যু দশরথ রঙ্গশালা স্টেডিয়াম।