ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘরের ছেলেকে ৬ কোটিতে ফেরালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ১০ আগস্ট ২০২৪
ঘরের ছেলেকে ৬ কোটিতে ফেরালো বার্সেলোনা
ছবি- সংগৃহীত

সবশেষ ইউরোতে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন স্পেনের তারকা দানি ওলমো। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা হিসেবে (৩) গোল্ডেন বুট জিতেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ঘরের ছেলেকে ঘরে ফেরাল বার্সেলোনা। ৬০ মিলিয়ন ইউরোতে তাকে ডেরায় ফিরিয়েছে কাতালানরা। খবর এএফপির।

তারা জানিয়েছেন, আরবি লাইপজিগ থেকে বার্সায় আসা দানি ওলমোর রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। তার সঙ্গে ৬ কোটি ইউরোর চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা।

এস্পানিওলের হয়ে হাতেখড়ির পর শৈশবের অনেকটা সময় বার্সার লা মাসিয়া একাডেমিতে কাটিয়েছেন ওলমো। ২০১৪ সালে বার্সা ছেড়ে যোগ দেন ক্রোয়েশিয়ার ক্লাব ডিনামো জাগরেবে। ৬ বছরে ক্লাবটির হয়ে ১২৪ ম্যাচে ৩৪ গোল করেন তিনি। জিতেছেন ৯টি শিরোপা। 

Advertisement

এরপর ২০২০ সালে তাকে দলে ভেড়ায় লাইপজিগ। জার্মান ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জেতার পাশাপাশি ১৪৮ ম্যাচে ২৯ গোল করেছেন এই ফুটবলার।

দীর্ঘ ১০ বছর পর ঘরের ছেলেকে আবারো ঘরে ফিরিয়ে আনে বার্সা। মূলত ইউরোর পারফরম্যান্স দিয়েই আলোচনায় আসেন ওলমো। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম ফুটবলার হিসেবে বার্সায় যোগ দিলেন তিনি। প্রাক মৌসুম শেষে আগামী ১৭ আগস্ট ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে বার্সা।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!