ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লেন মুশফিক-মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ৯ আগস্ট ২০২৪
পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লেন মুশফিক-মুমিনুলরা
ছবি- সংগৃহীত

গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল থাকায় নির্দিষ্ট সময়ে পাকিস্তানের বিমান ধরতে পারেননি ক্রিকেটাররা। 

আজ শুক্রবার সকালে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। দলটি পাকিস্তান পৌঁছে দুইদিন অনুশীলন করবে। এরপর ১৩ আগস্ট প্রথম আনঅফিসিয়াল টেস্টে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আগামী ২৬ আগস্ট তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। একদিন অনুশীলনের পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ৩০ আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!