ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

ওজন বেশি, তাই দেশের হয়ে জেতা হলো না প্রথম সোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩০, ৮ আগস্ট ২০২৪
ওজন বেশি, তাই দেশের হয়ে জেতা হলো না প্রথম সোনা
ছবি- সংগৃহীত

প্রতিযোগিতায় অংশ নিতে ওজনের যে মাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার চেয়ে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের খেসারত দিতে হলো ভিনেশ ফোগাটকে। তাতে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙে গেল। 

শুধু তাই নয়, নিয়ম ভাঙার কারণে রৌপ্য পদকটাও পেলেন না ফোগাট। যদিও এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন অনেকে। এরই মধ্যে কোর্ট অব আরবিট্রেশনে আপিল করেছে ভারত। 

ভিনেশ ফোগাটের গল্প হার মানাবে থ্রিলার সিনেমাকে। এ যেন নিয়তির খেলা। ক্ষণে ক্ষণে বদলে যায় জীবনের রং। মঙ্গলবার তাকে ঘিরে হইচই। ৫০ কেজি ফ্রি স্টাইল রেসলিংয়ের ফাইনালে উঠায় প্যারিসে প্রথম স্বর্ণের অপেক্ষায় ছিল দেড়শ কোটির ভারত। একদিন না যেতেই স্বপ্নভঙ্গ। ইভেন্ট থেকে বাদ পড়েন ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায়। শেষ পর্যন্ত রৌপ্যটাও পাওয়া হলো না।

Advertisement

এতে হতাশায় ভেঙ্গে পড়েছেন ভিনেশ। বিদায় বলে দিয়েছেন রেসলিংকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে লিখেছেন, ‘আমি হেরে গেছি; স্বপ্ন আর আমার সাহস ভেঙ্গে চুরমার হয়ে গেল।’

প্রসঙ্গত, ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে অলিম্পিক পদক না পেলেও গলায় উঠেছে তিন কমনওয়েলথ স্বর্ণপদক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!