ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরো একবার বিতর্কে প্যারিস অলিম্পিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ৬ আগস্ট ২০২৪
আরো একবার বিতর্কে প্যারিস অলিম্পিক
ফাইল ছবি

চলমান প্যারিস অলিম্পিকে বিতর্ক থামার কোনো নামই নেই। এবার সিন নদীর পানির মান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অবস্থা এমন যে ট্রায়াথলনের ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছে বেলজিয়াম। তাদের দাবি, সিন নদীর দূষণে এক প্রতিযোগী অসুস্থ হয়ে পড়ায় দল নামাতে পারেনি তারা।

বুধবার নারীদের ট্রায়াথলনে অংশ নিয়েছিলেন ক্লেয়ার মাইকেল। তিনি অসুস্থ হয়ে পড়ায় প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন। মাইকেলের অসুস্থতার ব্যাপারে বেলজিয়াম বিস্তারিত না জানালেও সূত্রের খবর, সিন নদীর পানিতে অত্যধিক দূষণ থাকার কারণেই তিনি অসুস্থ হয়েছেন। প্রতিযোগিতার দিন পানির মান যাচাইয়ের যে পরীক্ষা হয়েছিল, তাতে দেখা গেছে সেখানে ভাল পরিমাণে জীবাণু রয়েছে।

ব্যক্তিগত ট্রায়াথলন ইভেন্ট শুরু হওয়ার আগে দূষণের কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল প্রতিযোগিতা। পাশাপাশি, প্রতিযোগিতার নামার আগে পানির সঙ্গে পরিচয় করানোর জন্য প্রতিযোগীদের যে পরীক্ষামূলক সাঁতার কাটার সুযোগ দেওয়া হয়, তা-ও বাতিল হয়ে গেছে।

Advertisement

বেলজিয়ামের দাবি, ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের আগে ভাল করে পানি পরীক্ষা করে নেওয়া উচিত। প্রতিযোগী, সমর্থক এবং বাকিরা যাতে শেষ মুহূর্তে বিপদে না পড়েন, তার আহ্বান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!