ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জকোভিচের অলিম্পিকে সোনা জয়ের ব্যাখ্যা দিলেন শচীন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ৬ আগস্ট ২০২৪
জকোভিচের অলিম্পিকে সোনা জয়ের ব্যাখ্যা দিলেন শচীন
ছবি: সংগৃহীত

সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের নামের পাশে আছে ২৪ গ্র্যান্ডস্ল্যাম। কিন্তু অধরা ছিল অলিম্পিকের সর্বোচ্চ পদক। টানা ৫ বারের চেষ্টায় নিজের শেষ অলিম্পিকে এসে সোনা জিতলেন তিনি।

টেনিসের বড় ভক্ত হিসেবে জকোভিচ তার প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাজকে কীভাবে হারালেন, তার ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

প্যারিস অলিম্পিকে পুরুষ এককের ফাইনালে সার্বিয়ার জকোভিচ ৭-৬, ৭-৬ গেমে জিতেছেন। দু’টি সেটই গড়িয়েছে টাইব্রেকারে। রোলাঁ গ্যারোর ফাইনালটা ছিল ফাইনালের মতোই, হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

Advertisement

নিজের এক্স হ্যান্ডলে শচীন লিখেছেন, ‘সাবাশ জকার।  স্বর্ণপদক জয়ের জন্য কার্লোস আলকারাজ শক্তিশালী লড়াই করেছেন এবং স্পষ্টতই তার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। কিন্তু জকোভিচ যখনই সার্ভিং করছিলেন, তখনই তার এইস হচ্ছিল। এটাই ছিল তার সাফল্যের চাবিকাঠি।’ 

আলকারাজের প্রশংসা করলেও তার উন্নতির জায়গা দেখছেন শচীন। সাবেক ভারতীয় ক্রিকেটারের এ ব্যাপারে মন্তব্য, ‘আমার মতে আলকারাজের যা দরকার তার কাছে সেটি আছে। কিন্তু সত্যিকার অর্থে বছরের পর বছর ধরে আধিপত্য বিস্তার করতে হলে তাকে তার সার্ভ বাড়াতে হবে!’ 

প্রথম সেট গড়ায় ৯৪ মিনিট। প্রথম সেটে জকোভিচ পাঁচটি এবং আলকারাজ আটটি ব্রেক পয়েন্ট পেয়েছিলেন। টাইব্রেকারে ৩-৩ অবস্থা থেকে টানা চারটি পয়েন্ট পেয়ে সেট নিজের করে নেন জকোভিচ। প্রথম সেটের তুলনায় দ্বিতীয় সেটে দুই খেলোয়াড়ের কাছে খুব বেশি সুযোগ আসেনি। তা সত্ত্বেও দু’জনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই।

টাইব্রেকারে প্রথম সেটের মতো একই দৃশ্য দেখা যায় দ্বিতীয় সেটেও। ২-২ থেকে ৬-২ করে দিলেন জকোভিচ। ম্যাচ এবং অলিম্পিকের অধরা সোনাও এতে তার নিশ্চিত হয়।

স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল এবং রজার ফেদেরারের পর বিশ্বের পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন স্ল্যাম’, অর্থাৎ চারটি গ্র্যান্ড স্ল্যামই এক বার করে জেতার পাশাপাশি অলিম্পিকে সোনা জিতলেন জকোভিচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!