এমন হার ব্রাজিলকে প্যারিস অলিম্পিক থেকে বিদায়ের শঙ্কায় ফেলে দিয়েছিল। গ্রুপ পর্ব টপকানোর চ্যালেঞ্জে কঠিন পর্যায়েই পড়েছিল তারা। ‘সি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ‘এ’ গ্রুপের ফ্রান্স ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়েছিল মার্তাদের দল।
নিউজিল্যান্ড বিশাল ব্যবধানে জিতলেই কেবল কপাল পুড়তো ব্রাজিলের। তবে স্বাগতিক ফ্রান্সকে সমীকরণ মিলিয়ে হারিয়ে কোয়ার্টার ওঠাতো দূরের কথা, নিউজিল্যান্ডই হেরে গেছে ম্যাচে। ২-১ গোলের জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফ্রান্স।
.png)
স্বাগতিকদের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল। তৃতীয় হওয়া ৩ দলের মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ারও। কিন্তু ৩ পয়েন্ট থাকার পরও গোলগড়ে ব্রাজিলের (-২) চেয়ে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া (-৩)।
আগামী শনিবার (৩ আগস্ট) হবে শেষ আটের তিন ম্যাচ। আর কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষনীয় ব্রাজিল-ফ্রান্সের ম্যাচ মাঠে গড়াবে ৪ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টা।