সম্প্রতি চট্টগ্রামে লাল বলের প্রস্তুতিমূলক খেলায় আলো ছড়িয়েছেন তানজিম সাকিব। এ অবস্থায় তাকে সাদা পোশাকের ক্রিকেটেও জাতীয় দলে দেখতে চাইছেন অনেকে। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন কি না, সেটা নিয়েও রয়েছে গুঞ্জন।
সেই প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভালো প্লেয়ার ভালো বোলার, আসলে ওর সুযোগ আসেনি লাল বলে খেলার এ জন্য ওর খেলা হয়নি। নতুন করে দেখার খুব একটা আহামরি কিছু নেই।
.png)
এরপর তিনি বলেন, এটা তো আসলে প্র্যাকটিস ম্যাচ। এখান থেকে যে সিলেকশনের জন্য করা হয়েছে সেরকম না। তবে কিছু কিছু ক্ষেত্রে তো দেখা হবেই। বেশিরভাগ ক্ষেত্রে এটা হবে প্র্যাকটিসের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে একটা প্লেয়ার রেডি করা আর কি।
রাজ্জাক যোগ করেন, সামনে টেস্ট সিরিজ আছে, এ টিমের খেলা আছে। লঙ্গার ভার্সন ম্যাচ হবে অনেক, সে ক্ষেত্রে এটা প্রস্তুতির বিষয়। ওয়ানডে টা করা হয়েছিল এর আগে। বি কজ অফ পাকিস্তানে আমাদের ওয়ানডে ম্যাচ আছে।